Header Ads

Header ADS

কাচাগোল্লার ঘটনা-২

একবার ঢাকা যাওয়ার জন্য নাটোর হরিশপুর বাইপাস থেকে বাসে উঠলাম। উঠেই দেখলাম এক লোক কাচাগোল্লা বিক্রি করে নেমে যাচ্ছে। তো, যে যাত্রী কাচাগোল্লা কিনল, তাকে জিজ্ঞেস করলাম দেখি কাচাগোল্লা। সে আমাকে তার কাচাগোল্লা দেখাল। দেখি লাড্ডু! তাকে বললাম না যে সে কী কিনেছে। তাকে জিজ্ঞেস করলাম,
--আপনি কি এর আগে কখনও কাচাগোল্লা খেয়েছেন?
-না।
--আপনার বাড়ি কোথায়?
-টাঙ্গাইল।
--কখনও দেখেছেন?
-না।
--ভাই, আপনি যেটা কিনেছেন, সেটাে তো কাচাগোল্লা না, সেটা তো লাড্ডু! যদিও কাচাগোল্লার নামের সাথে ‘গোল্লা’ শব্দটা আছে কিন্তু কাচাগোল্লা তো আসলে ‘গোল্লা’ টাইপ কিছু না। এটা দেখতে দুধের ছানার মত।
তো, এভাবেই আমাদের দেশের ’সোনার ফেরিওয়ালারা’ দেশবাসিকে ‘কাচাগোল্লা’ খাওয়াচ্ছে!

No comments

Theme images by centauria. Powered by Blogger.