যারা কখনও কাচাগোল্লা খায়নি, তাদের বেশিরভাগই জানে না যে কাচাগোল্লা আসলে দেখতে কেমন! বেশিরভাগই মনে করে যে, নামের সাথে যেহেতু ‘গোল্লা’ শব্দটা আছে, সেহেতু কাচাগোল্লা দেখতে গোলাকার হবে। যেমন, রসগোল্লা, লাড্ডু বা অন্যান্য গোলাকার মিষ্টির মতো! কিন্তু কাচাগোল্লা আসলে ওরকম কিছুই না। দুধের ছানা দিয়ে তৈরি হয় বলে এটা দেখতে দুধের ছানার মতই।যারা কখনও দুধের ছানাও দেখেননি তাদের জন্য বলছি: ভাপা পিঠা বানানোর আগে চাউলের গুড়ায় পানি দিয়ে যে দানাদার রূপ দেওয়া হয়, কাচাগোল্লা দেখতে মোটামুটি সেরকম। তবে কাচাগোল্লা আরো একটু রসালো।
No comments